০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মরফিন ইনজেকশনসহ একজনকে গ্রেফতার করেছে কোতয়ালী পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৬:০৭:২৮ অপরাহ্ন, রোববার, ১৭ মে ২০২৬
  • ৩০০৯ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেশা জাতীয় মাদক ২৫ এ্যাম্পুল (মরফিন ১৫ এমজি) যার বানিজ্যিক নাম G-MORPHINE ইনজেকশনসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

মহানগর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, শনিবার ১৬ মে রাতে গোপন তথ্যের ১৬নং ওয়ার্ডের মেডিকেল মোড়স্থ নিউ পারভেজ হোটেলের সামনে এসআই একলাছুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন এক ব্যক্তির হাতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের শপিং ব্যাগ তল্লাশি করে ২৫ পিস (মরফিন ১৫ এমজি) G-MORPHINE ইনজেকশন উদ্ধারসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি রংপুর মহানগর হারাগাছ থানাধীন চিলমন মধ্যপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৪)।

তার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার মামলা নং-৩৯, তারিখ-১৭/০৫/২০২৬ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(খ) রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদকের ছোবলে ভাঙছে সংসার, বাড়ছে পারিবারিক কলহ-সহিংসতা, হচ্ছে প্রিয়জনের হাতে খুন

রংপুরে মরফিন ইনজেকশনসহ একজনকে গ্রেফতার করেছে কোতয়ালী পুলিশ

Update Time : ০৬:০৭:২৮ অপরাহ্ন, রোববার, ১৭ মে ২০২৬