০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র শক্তিশালীকরণে সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৩০০৭ বার পঠিত হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই স্লোগানকে সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনের স্কাউটার গোলাম রশিদ কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সুজনের জেলা, পৌর ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ আসলাম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজনের জেলা সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলী। এসময় বক্তব্য দেন সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশন-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, সুজনের পৌর কমিটির সভাপতি মোঃ জমশেদ আলী,দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদ,মোঃ রবিউল ইসলাম, জারিফ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় গণতন্ত্র শক্তিশালীকরণে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বক্তারা বলেন, গণতন্ত্র শুধু রাষ্ট্র পরিচালনার একটি ব্যবস্থা নয়; এটি মানুষের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচারের নিশ্চয়তার প্রতীক। একটি শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ, জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিত করা জরুরি। তারা আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন, শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে সচেতন করা, নারী অংশগ্রহণ বৃদ্ধি এবং দুর্নীতি, সহিংসতা ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, দেশে আইন থাকলেও অনেক ক্ষেত্রে তার যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। তাই গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। সভা শেষে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গঠনে গণতন্ত্রের বিকল্প নেই বলে মত প্রকাশ করেন অংশ গ্রহণকারীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মেট্রোঃ ডিবি’র অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি পল্লব গ্রেফতার

গণতন্ত্র শক্তিশালীকরণে সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৬:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬