
আবুল হোসেন বাবলুঃ
আরপিএমপি মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা সংস্থা ডিবি অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় মাদক কারবারি, মাদকসেবী, চোর, জুয়াড়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধের দায়ে মোট ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাজিরহাট থানা পুলিশের অভিযানে ০৫ জন গাঁজা সেবনকারী, ০৩ জন জুয়াড়ী ও পরোয়ানাভুক্ত ০২ জনসহ মোট ১০ জন গ্রেফতার। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ০৫ পুঁড়িয়া, জুয়া খেলায় ব্যবহৃত তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা মহানগর পরশুরাম থানাধীন কদমতলা চব্বিশ হাজারী এলাকার মৃত বাবলু মিয়ার ছেলে মিরাজ (২৪), হাজিরহাট থানাধীন বাওয়াইপাড়া (হাসনা বাজার) গ্রামের তোতা মিয়ার ছেলে বিপ্লব (২৭), একই থানাধীন চক ইসবপুর গ্রামের মৃত আছের উদ্দিনের ছেলে
মজমুল ইসলাম (৪১), বক্তিয়ারপুর উচাটারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন, বিন্নাটারী আদর্শগ্রাম এলাকার মৃত মনছুর আলীর ছেলে রবিউল ইসলাম (৪০), একই গ্রামের মৃত সুলতান আলীর ছেলে দুলু (৫০), হাজীরহাট থানাধীন বক্তিয়ারপুর (আদর্শগ্রাম) এর মৃত তাহের উদ্দিনের ছেলে একরামুল হক (৪৮), হাজীরহাট মধ্যপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুল কুদ্দুস (৩৬), মন্থনা টেনারীপাড়া গ্রামের গোলাম মোস্তফা এর ছেলে রাজু মিয়া (২২) এবং রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন নেকিরহাট পাইকিন পাড়া গ্রামের
আব্দুল খালেক এর ছেলে শরিফুল ইসলাম (৩০)।
কোতয়ালী থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন, ৪ পুড়িয়া হেরোইনসহ ০১ জন ও গ্রেফতারী পরোয়ানা ও অশ্লীল আচরণের দায়ে ০৬ জনসহ মোট ০৯ জনকে গ্রেফতার।
গ্রেফতারকৃতরা মহানগর কোতয়ালী থানাধীন মধ্য পীরজাবাদ সুলতান মোড় এলাকার আতোয়ার আলীর ছেলে শুকুর আলী (২২), হাজিরহাট থানাধীন বানিয়াপাড়া গ্রামের মৃত কাদের মিয়ার ছেলে রিয়াদ হোসেন,
কোতয়ালী থানাধীন দেওডোবা গ্রামের মৃত ওমর উদ্দিনের ছেলে মনসুর আলী, চেকপোস্ট আরকে রোড এলাকার সিরাজ উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম, সদর হাসপাতাল সুইপার কলোনীর শ্রী কার্তিক বাসফোরের ছেলে শ্রী আনন্দ বাসফোর, হারাগাছ থানাধীন এলাকার মদামোদন সাহেবগঞ্জ গ্রামের এমদাদুল হক এর ছেলে স্বপন মিয়া, কোতয়ালী থানাধীন পূর্ব বড়বাড়ী মরিচটারী গ্রামের সোহেল রানা (৩০), ঢাকা মহানগরীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের আব্দুল জাব্বার এর ছেলে অজিদ @ ওয়াজিদ (৩৬) এবং একই গ্রামের আরমান হোসেন এর ছেলে ইসমাইল (১৯)।
মহানগর গোয়েন্দা বিভাগ ডিবির অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ২ জন, কারেন্টজালসহ ০১জন ও গাঁজা সেবনকারী ০২ জনসহ মোট ০৫ জন গ্রেফতার।
গ্রেফতারকৃতরা কোতয়ালী থানাধীন নিউ জুম্মাপাড়া (তুলার মিল) এলাকার লোকমান হোসেনের ছেলে মেরাজ হোসেন (২৬), একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে নুর আলম (৩৩), মৃত নুর মোহাম্মদ এর ছেলে আপেল মিয়া (২৯), রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন উমর বালাটারী গ্রামের মৃত ইয়াছিন মিয়ার ছেলে তহাছেন মিয়া (৪৫), কোতয়ালী থানাধীন সুলতান মোড় পীরজাবাদ গ্রামের দুলাল হক এর ছেলে মোজাম্মেল হক (৩৫),
পরশুরাম থানা পুলিশের অভিযানে ০৩ জন আসামি গ্রেফতার ও নন এফআইআর প্রসিকিউশন দাখিল এবং নিয়মিত মামলায় ০২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পরশুরাম থানাধীন চিলারঝার ফকিরগঞ্জ গ্রামের আব্দুল লতিফ এর ছেলে ইউনুছ আলী (৪৮) এবং ইয়াছিন আলী (৫৮), হাজিরহাট থানাধীন উত্তম বানিয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আশরাফুল আলম (৪৮), একই গ্রামের মনতাজ আলীর ছেলে আল মামুন (৩৪), পরশুরাম থানাধীন ধাপ চিকলী ভাটা এলাকার মৃত সোলেমান এর ছেলে রায়হান মিয়া (৩০)।
মহানগর হারাগাছ থানার অভিযানে মোটরসাইকেল চুরির করার সময় মোটরসাইকেল সহ ২২টি চুরি মামলার আসামি গ্রেফতার এবং ১জন ইয়াবা সেবনকারীসহ মোট ০২জন গ্রেফতার, গ্রেফতারকৃতরা কোতয়ালী থানাধীন তাজহাট টিবি হাসপাতাল রোডের মৃত আব্দুল মালেক (বাবুল) এর ছেলে শফিকুল ইসলাম (শাহীন) (৩৩) এবং হারাগাছ থানাধীন বেনুঘাট দোয়ানিপাড়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে ফরহাদ (২৫)। সব ইউনিট মিলিয়ে মোর ৩১ জন গ্রেফতার। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।



















