০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর জেলা পুলিশের অভিযানে ইয়াবাসহ মা ও ছেলে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৩৬:২৪ পূর্বাহ্ন, রোববার, ১০ মে ২০২৬
  • ৩০২০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫৮ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে।রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জের প্রজাপাড়া স্লুইসগেট সংলগ্ন এলাকায় পীরগঞ্জ থানার এসআই মেহেদী হাসান ও সঙ্গীয় অফিসার ও নারী পুলিশের সমন্বয়ে একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ৫৮ পিস ইয়াবাসহ মা-ছেলে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃতরা প্রজাপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে সাজির আহম্মেদ শুভ (২০) এবং তার মা মোছাঃ মুক্তা খাতুন (৩৭)। তাদের দেখানো মতে ৫৮ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।

এ সময় মুক্তা খাতুনের দেহ তল্লাশী করে তার কাছ থেকে মাদক বিক্রয়লব্ধ ৩৩  হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় ধৃত মাদক কারবারিরা পরস্পর যোগসাজোসে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।

এ সংক্রান্তে পীরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নং-১৬/১৪৩, তারিখ- ০৮/০৫/২০২৬. খ্রি, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক)/৪১। অভিযুক্তদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আলোচনার আশ্বাসে নাগেশ্বরীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন স্থগিত

রংপুর জেলা পুলিশের অভিযানে ইয়াবাসহ মা ও ছেলে গ্রেফতার

Update Time : ১২:৩৬:২৪ পূর্বাহ্ন, রোববার, ১০ মে ২০২৬