০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে একাধিক মামলার পলাতক আসামি জর্দা শামীম ও তার ভাই মাদকসহ গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০২:০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৩০০০ বার পঠিত হয়েছে

রংপুর ব্যুরোঃ

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,রংপুর জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি’র) একটি চৌকস টিম বুধবার (০৬ মে) রাত ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রংপুর জেলার সদর কোতোয়ালী থানাধীন গোকুলপুর চওড়াপাড়াস্থ পাগলাপীর টু জলঢাকা গামী সড়ক সংলগ্ন শাহী জর্দা কোম্পানির একটি তামাক প্রক্রিয়াজাতকরণ কারখানার অফিস সংলগ্ন স্টাফদের শয়নঘরের ভিতর অভিযান চালায়।

এ সময় মাদকদ্রব্য ০৬ ক্যান বিদেশি বিয়ার উদ্ধারসহ শামীম আহমেদ @ জর্দা শামীম ও তার ভাই আরিফ আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত দুই ভাই একাধিক মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

এছাড়াও অভিযানকালে তার কাছে ২৪ রাউন্ড গুলিসহ একটি লাইসেন্সধারী পিস্তল পাওয়া গেছে বলে জানিয়েছেন, রংপুর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। এছাড়া অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অভিযানে গ্রেফতারকৃতরা ঝালকাঠি জেলার সদর থানাধীন পূর্বকাঠপট্টি, বাসা না-৪৬/৪৮ ওয়ার্ড নং-৮, এর বাসিন্দা মৃত হাজী শাহাবুদ্দিন মিয়ার ছেলে শামীম আহমেদ @ জর্দা শামীম (৫৫), বর্তমান ঠিকানা ঢাকার উত্তরা পূর্ব থানা ডিএমপি’র বাসা নং-১৮/রোড নং-১১ সেক্টর-০৬, এবং তার আপন ভাই ডিএমপি ঢাকার কলাবাগান এলাকার ক্রিসেন্ট রোডস্থ ১৪৩ নং বাসায় বসবাসকারী আরিফ আহমেদ (৪৬)।

এ সংক্রান্তে রংপুর জেলার সদর কোতয়ালী থানায় মামলা নং-০৬, তারিখ- ০৭/০৫/২০২৬ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ এর সারণীর ২৪(ক)/৪১ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।রংপুর জেলা গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশ মামলাটি তদন্ত করছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত শামিম আহমেদের বিরুদ্ধে রাজধানী ঢাকা ও ঝালকাঠিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জুলাই অভ্যুত্থানে ছাত্রদের ওপর হামলার ঘটনায়ও শামীম আহমেদের বিরুদ্ধে মামলা রয়েছে। উল্লেখ্য শামীম আহমেদ ডিএমপি উত্তরা পূর্ব থানার মামলা নং-০৬,তারিখ-১৪/১০/২০২৪ খ্রি. ধারা- ১৪৩/১৪৭/১৪৮/৩০৭/ ৩২৩/৩২৬/১১৪/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০ এর অভিযুক্ত এবং আরিফ আহমেদ ডিএমপি রামপুরা থানার মামলা নং- ১৫, তারিখ- ০৮/১১/২০২৫ খ্রি. ধারা- ৩০৭/৩০২/ ৩৫০/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর একজন এজাহারনামীয় পলাতক আসামী। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে একাধিক মামলার পলাতক আসামি জর্দা শামীম ও তার ভাই মাদকসহ গ্রেফতার

রংপুরে একাধিক মামলার পলাতক আসামি জর্দা শামীম ও তার ভাই মাদকসহ গ্রেফতার

Update Time : ০২:০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬