০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র অভিযানে মাদকদ্রব্য ফেয়ারডিল ও এস্কাফ উদ্ধারসহ গ্রেফতার-৩

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৯:২৫ অপরাহ্ন, রোববার, ৩ মে ২০২৬
  • ৩০১৫ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (৩ মে) সকালে দিনাজপুর জেলার কোতয়ালী থানার পৌরসভার ০৬নং ওয়ার্ডের অর্ন্তগত ফকিরপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে ধৃত মাদক কারবারির থাকার ঘরে বিশেষভাবে রক্ষিত ১৪৩ বোতল এস্কাফ ও ২২ বোতল ফেয়ারডিলসহ ফেন্সিডিল সাদৃশ্য ১৬৫ বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা দিনাজপুর পৌরসভা এলাকার ফকিরপাড়া মহল্লার মৃত আনোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ রোকেয়া বেগম (৪১) ও তার ছেলে রায়হান হোসেন রিয়াদ (১৯) এবং একই মহল্লার মৃত জামাল উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪৭)।

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৪(গ)/৩৮ ধারায় মামলা রুজু করে জব্দকৃত আলামত সহ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কচুয়ায় একাধিক মাদকবিরোধী অভিযানে ৮৮ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৮ জন গ্রেফতার

র‌্যাব-১৩’র অভিযানে মাদকদ্রব্য ফেয়ারডিল ও এস্কাফ উদ্ধারসহ গ্রেফতার-৩

Update Time : ০৮:৩৯:২৫ অপরাহ্ন, রোববার, ৩ মে ২০২৬