
মোঃ শাহজাহান বাশার
ঢাকা জেলার আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল গত ১৯ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে আশুলিয়া থানার বেরন মোল্লা বাজার এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে আহসান হাবীব ওরফে হাসান (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি আশুলিয়ার বেরন মানিকগঞ্জপাড়া এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারনীর ১৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৮৬, তারিখ: ২০ এপ্রিল ২০২৬)।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



















