১১:২১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ১০:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৩০৩২ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‌্যাবের পৃথক অভিযানে ফেনসিডিল জাতীয় অবৈধ মাদকদ্রব্য এসকাফ, আরসিকাফ+ ফেনসিগ্রীপ এবং ফেয়ারডিলসহ ১১১৩ বোতল মাদক উদ্ধার এবং একজন মাদক কারবারি গ্রেফতার।

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ১১ এপ্রিল মধ্য রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন নিশ্চিন্তপুর গ্রামের কেরু বিল্লালের বাড়িতে অভিযান চালায়।

এ সময় ওই গ্রামের আবু বক্কর সিদ্দিক এর ছেলে কুখ্যাত মোদক কারবারি তোহিমুল ইসলাম @ কেরু বিল্লাল (৩৪) পালিয়ে গেলেও তার বসত ঘরের দেয়াল সংলগ্ন খালি জায়গায় একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেনসিগ্রীপ, ১৬৯ বোতল ফেয়ারডিলসহ মোট ৬৭৯ বোতল ফেনসিডিল সমজাতীয় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করে র‍্যাব।

পৃথক অপর একটি অভিযান একই তারিখ সকালে র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন নুনাইচ কাকিঁলাদীঘি গ্রামের জনৈক আনারুল ইসলামের নির্মানাধীন বাড়িতে অভিয়ান চালিয়ে একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার কাছ থেকে ২৩৪ বোতল আরসিকাফ+ ও ২০০ বোতল ফেন্সিগ্রীপ মোট ৪৩৪ বোতল উদ্ধার করেছে।

এ সময় একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। ধৃত মাদক কারবারি দিনাজপুর জেলার কোতোয়ালী থানার অন্তর্ভুক্ত নুনাইচ কাকিঁলাদীঘি গ্রামের মৃত জেলাবদ্দীনের ছেলে আইন উদ্দীন (৫২)। প্রাথমিকভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে ধৃত মাদক কারবারি জেলাবদ্দীন দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছে।

পৃথক দুই অভিযানে মোট ১১১৩ বোতল ফেন্সিডিল সমজাতীয় অবৈধ মাদক উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

র‌্যাব-১৩’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-১

Update Time : ১০:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬