০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক-১

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৩০৪২ বার পঠিত হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮ টার দিকে  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর সদস্যরা পার্বতীপুর ইউনিয়নের যোগীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ রাজ কুমার (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে নগদ ৩২ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়।

আটককৃত রাজ কুমার উপজেলার যোগীবাড়ি গ্রামের মৃত যোগিন্দ্র রবিদাসের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও নগদ ৩২ হাজার ৯৪০ন টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক-১

Update Time : ১০:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬