০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০পিস ইয়াবাসহ আটক-১

  • Reporter Name
  • Update Time : ০৮:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৩০৫২ বার পঠিত হয়েছে

আমির হোসেন,
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

জামালগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আলী হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে। আটককৃত মাদক কারবারি উত্তর কামলাবাজ গ্রামের মৃত নূর মিয়ার ছেলে।

এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা। অভিযানটির নেতৃত্ব দেন জামালগঞ্জ থানার এএসআই গোলাম কিবরিয়া, কনস্টেবল শরীফ, পারভেজ সহ সঙ্গীয়ফোর্স।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জামালগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০পিস ইয়াবাসহ আটক-১

Update Time : ০৮:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬