০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে দিনব্যাপী চাকরি মেলায় ৪’শ যুবক যুবতির কর্মসংস্থান হলো

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৩০৩৯ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুরে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে দিনব্যাপী চাকরি মেলার মাধ্যমে বিভিন্ন সংস্থায় প্রায় ৪’শত যুবক-যুবতির চাকরির সুযোগ সৃষ্টি হওয়ায় মেলার আয়োজককে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক।

সোমবার (৩০ মার্চ) রংপুর পাবলিক লাইব্রেরি চত্তরে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করা হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার আগামী ১৮০ দিনের মধ্যে ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করার কার্যক্রম হাতে নিয়েছে। আমি মনে করি এটা তারই অংশ। সামনে কর্মসংস্থান সৃষ্টিতে বড় চ্যালেঞ্জ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের উদ্যোগ হিসেবে রংপুরে খালখনন কর্মসূচি, খেলোয়ারদের ক্রিয়া কার্ডসহ আমরা বিভিন্ন কাজ হাতে দিয়েছি।আমাদের এই কার্যক্রমে আপনাদের উপস্থিতি আমাদের উচ্ছাসিত করেছে।

আগামীতে সরকারী ও বেসরকারী উদ্যোগে আমরা বেকারত্ব দুর করবো।তারই অংশ হিসেবে আজকে এই আয়োজন। আপনাদের সকলের সহযোগীতা পেলে আগামীতে আরো কর্মসংস্থান সৃষ্টি হবে। আজকের ৪০০ জনের কর্মসংস্থান নিয়ে বসে থাকলে হবে না। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে ও সকল উদ্যাক্তাদের এগিয়ে আসতে হবে।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নাধীন রেইজ প্রকল্পের মাধ্যমে উত্তরাঞ্চলের আট জেলায় এই কর্মসুচি পরিচালিত হচ্ছে। সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসুচির পরিচালক তারেক সাঈদ হারুণের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের অনুষ্ঠান ঘোষক আরিফুর রহমান আরিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিকেএসএফ’র রেইজ উপ প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী, এসডিএস মো: দেওয়ান জিন্নাহ।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় ব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম। এছাড়াও প্রকল্পের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন, রেইজ প্রকল্পের সমন্বয়কারী দীপক চন্দ্র নাথ হেড অব মিল মামুনুর। এছাড়াও চাকরি মেলায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, আরডিআরএস বাংলাদেশ হেড অব জেনারেল অবসরপ্রাপ্ত মেজর শাম্মীতা কবীর।

বক্তারা বলেন, আরডিআরএস বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে উত্তরের ৮ জেলায় পিকেএসএফ‘র অর্থায়নে রেইজ কর্মসুচি পরিচালিত হচ্ছে। ক্ষুদ্রঋণখাতে এধরনের আত্মকর্মসংস্থান সৃষ্টি একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ। আলোচনা অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান সৃষ্টি টেকসই উন্নয়ন, এবং সাফল্য ও অভিঞ্জতাসহ বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়। উল্লেখ্য- চাকরি মেলায় দেশের বিভিন্ন চাকরিদাতা ৮টি ট্রেড গ্রুপের ৯টি এবং রেজিষ্ট্রেশন ও তথ্য সহায়তা বুথ সহ মোট ১৯টি স্টল স্থান পায়। দিন ব্যাপি চাকরি মেলায় মোট চারশত যুবক যুবতি চাকরি পেয়ে খুব খুশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাবের পৃথক অভিযানে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার ৩ পলাতক আসামী গ্রেফতার

রংপুরে দিনব্যাপী চাকরি মেলায় ৪’শ যুবক যুবতির কর্মসংস্থান হলো

Update Time : ০৮:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬