০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মহানগর গোয়েন্দা বিভাগ ডিবি’র অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২

  • Reporter Name
  • Update Time : ০৯:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৩০৩৫ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের একটি আভিযানিক টিম গোপন তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানার অন্তর্ভুক্ত সাতমাথা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মেসার্স আব্দুল্লাহ ফিলিং স্টেশনের বিপরীতে রহমতের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন কবির মাহমুদ গ্রামের মিলন মিয়া (২৯) এবং একই থানাধীন দক্ষিণ কুটি চন্দ্র খানা জেলে পাড়া গ্রামের শ্রী দেবু চন্দ্র বিশ্বাস (২৮)।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি’র উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, অদ্য ২ মার্চ দুপুর আনুমানিক ২ টায় পুলিশ পরিদর্শক জিন্নাত আলী’র নেতৃত্বে এসআই মমিনুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স মহানগরীর মাহিগঞ্জ থানার অন্তর্ভুক্ত সাতমাথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এ ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাবের পৃথক অভিযানে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার ৩ পলাতক আসামী গ্রেফতার

রংপুর মহানগর গোয়েন্দা বিভাগ ডিবি’র অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২

Update Time : ০৯:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬