
আবুল হোসেন বাবলুঃঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় রংপুর মহানগর যুবদলের আওতাধীন তাজহাট (মেট্রোপলিটন) থানা যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) নগরীর পার্কের মোড়ে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহবায়ক ওয়াহিদ মুরাদ, জেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি।
তাজহাট (মেট্রোপলিটন) থানা যুবদলের আহবায়ক আবু তাহের এর সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য রেজাউল ইসলাম রাবু, সাইফুল ইসলাম, মামুন পারভেজ, আবেদ আলী, তারিকুল ইসলাম তারেক, জুবায়ের হাসান রজু, সালেহ নুর, হুমায়ুন কবির রুমু, সাহিদ হোসেন সবুজ, শাকিল আহমেদ সবুজ, ফেরদৌস রহমান রাসেল, আল মেরাজ সানী, মাহিগঞ্জ থানা যুবদলের আহবায়ক মনসুর আহমেদ, কোতয়ালী থানা যুবদলের যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী, আব্দুর রহমান নাদীম, তাজহাট থানা যুবদলের যুগ্ম আহবায়ক মেজবাহুর রহমান বাপ্পি, শাকিরুল আলম সাওন, শহিদুল ইসলাম, লাবু মিয়া, রেজাউল ইসলাম রাজু, কামরুল হাসান, ওসমান গনি, রাহেনুল ইসলাম রিপন, ১৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নুর আক্তার, সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম, ২৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আশিকুর রহমান মিন্টু, ৩১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল কাইয়ুম রিন্তো, সাধারণ সম্পাদক সুজন মিয়া,৩২নং ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফ মুহিব, সাধারণ সম্পাদক ইনসান মিয়াসহ তাজহাট থানা ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীবৃন্দ।




















