০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১০:৩৬:৪৬ অপরাহ্ন, রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৫২ বার পঠিত হয়েছে

সেলিম রেজা,
নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় অটো রিক্সা, সিএনজি ও ভ্যানসহ বিভিন্ন যানবাহনের ওপর পৌর টোলের নামে কৌশলে চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পৌর শাখা। তাদের সাথে ঐকমত্য পোষন করেছেন সুসাশাসনের জন্য নাগরিক (সুজন) সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ছোট ও মাঝারি পরিবহণের সংগঠন ও সর্বস্তরের জনগণ। রবিবার বিকেলে নকলা শহরের ট্রাফিক মোড়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন অভি, যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম রিজন, যুুবদলনেতা তারেকুল হাসান, মানব কল্যাণ সংস্থার সদ্যসাবেক সভাপতি আব্দুল্লাহ আল-আমিন, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আজাদ অর্ণব, হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিম প্রমুখ।

অল্প আয়ের ছোট ও মাঝারি পরিবহণ শ্রমিকের কাছে কৌশলে চাঁদা আদায় সংশ্লিষ্ট অভিযোগ তুলে বক্তারা বলেন, পৌরসভার নামে দীর্ঘদিন ধরে অটো রিক্সা, সিএনজি ও ভ্যানচালকদের কাছ থেকে টোলের নামে চাঁদা আদায় করা হচ্ছে। এতে নিম্নআয়ের লোকদের জীবন জীবিকায় ক্ষতিকর প্রভাব পড়ছে। যা আশেপাশের কোন পৌরসভাতে নেই। তাই অনতিবিলম্বে এই বেআইনি টোল আদায় বন্ধের দাবি জানান তারা। মানববন্ধনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগন, ছোট ও মাঝারি পরিবহণ চালক ও শ্রমিকসহ ছাত্রদল নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

Update Time : ১০:৩৬:৪৬ অপরাহ্ন, রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬