০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় গভীর রাতের অভিযান কৃষিজমিতে অবৈধ মাটি কাটায় ৩ এক্সক্যাভেটর জব্দ, কঠোর বার্তা প্রশাসনের

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৮:১২ পূর্বাহ্ন, রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৪৯ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লায় ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। গভীর রাতে পরিচালিত চিরুনি অভিযানে তিনটি এক্সক্যাভেটর (ভেকু) জব্দ করেছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকায় অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান চালান। অভিযানে কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটার সময় তিনটি এক্সক্যাভেটর জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার। তিনি জানান, কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি কাটা একটি দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত যন্ত্রপাতির মালিকানা ও সংশ্লিষ্টদের পরিচয় শনাক্তে অনুসন্ধান চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

জব্দকৃত তিনটি এক্সক্যাভেটরের মধ্যে দুটি ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়, যাতে তাৎক্ষণিকভাবে সেগুলো পুনরায় ব্যবহার করা না যায়। অপর একটি এক্সক্যাভেটর জব্দ করে উপজেলা পরিষদের মাঠে সংরক্ষণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে সব যন্ত্রপাতি সরিয়ে আনার পর্যাপ্ত পরিবহন সুবিধা না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ফসলি জমি থেকে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। এতে জমির উৎপাদনক্ষমতা হ্রাস পাচ্ছিল এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছিল। প্রশাসনের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ মাটি কাটা বন্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং জব্দকৃত যন্ত্রপাতির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

কুমিল্লায় গভীর রাতের অভিযান কৃষিজমিতে অবৈধ মাটি কাটায় ৩ এক্সক্যাভেটর জব্দ, কঠোর বার্তা প্রশাসনের

Update Time : ০৮:৫৮:১২ পূর্বাহ্ন, রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬