১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে একতারা মার্কার পক্ষে টানা গণসংযোগে নামছেন ডা. শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী

  • Reporter Name
  • Update Time : ০১:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৫৩ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–০২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন বৃহত্তর সুন্নীজোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) কর্তৃক মনোনীত প্রার্থী, ডক্টর শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী। তাঁর নির্বাচনী প্রতীক ‘একতারা’ মার্কার পক্ষে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতে আগামী কয়েকদিনব্যাপী ফটিকছড়ির বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার শহর, বাজার ও গ্রামীণ জনপদে ধারাবাহিকভাবে গণসংযোগ পরিচালনা করা হবে। এতে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, মাইজভান্ডারী দরবার শরীফের অনুসারী, সুন্নী মতাদর্শে বিশ্বাসী জনগণসহ সর্বস্তরের ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন প্রার্থী ডা. শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী।

গণসংযোগের বিস্তারিত সময়সূচি

১. ৪ ফেব্রুয়ারি (বুধবার):

  • নানুপুর থেকে শান্তিরহাট বাজার — বেলা ১২টা

  • খিরাম দলিল মুন্সীরহাট ও খিরাম বাজার — বাদ যোহর

  • ধর্মপুর আমতলি হয়ে রঞ্জুমুন্সিহাট — বেলা ২টা ৩০ মিনিট

  • সামলাহাট হয়ে তকিরহাট — বিকেল ৫টা

  • তকিরহাট থেকে আজাদী বাজার — সন্ধ্যা ৭টা

  • আজাদী বাজার হয়ে আবদুল্লাপুর ও জাফণং নগর — রাত ৮টা

২. ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার):

  • রোসাংগিরি হয়ে সমিতিরহাট — সকাল ১০টা

  • নাজিরহাট পৌরসভা — সকাল ১১টা ৩০ মিনিট

৩. ৬ ফেব্রুয়ারি (শুক্রবার):

  • যাত্রা শুরু — সকাল ১০টা

  • সংযোগস্থল: সুয়াবিল, হারুয়ালছড়ি, সুন্দরপুর ও পাইন্দং

৪. ৭ ফেব্রুয়ারি (শনিবার):

  • যাত্রা শুরু — সকাল ১০টা

  • সংযোগস্থল: ভুজপুর, নারায়ণহাট, দাঁতসারা, বাগান বাজার ও বউদ্দারপাড় বাজার

৫. ৮ ফেব্রুয়ারি (রবিবার):

  • যাত্রা শুরু — সকাল ১০টা

  • সংযোগস্থল: ফটিকছড়ি পৌরসভা, কাঞ্চনপুর ও লেলাং

গণসংযোগ কর্মসূচিকে ঘিরে ডা. শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেন,ফটিকছড়ির মানুষের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আমি রাজনীতিতে এসেছি। একতারা মার্কা শুধু একটি প্রতীক নয়—এটি শান্তি, মানবতা ও সত্যের প্রতীক।”

তিনি এলাকার সর্বস্তরের জনগণকে গণসংযোগে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই তিনি ফটিকছড়ির উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চান।

স্থানীয়ভাবে এ গণসংযোগ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন বাজার ও গ্রামে ইতোমধ্যে একতারা মার্কার পক্ষে সমর্থন জোরদার হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অভিনেতা থেকে নেতা: থালাপতি বিজয়ের উত্থানে বদলাচ্ছে তামিলনাড়ুর রাজনীতি

ফটিকছড়িতে একতারা মার্কার পক্ষে টানা গণসংযোগে নামছেন ডা. শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী

Update Time : ০১:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬