০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন উপলক্ষে বরিশাল রেঞ্জ ডিআইজি’র মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : ১১:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
  • ৩০৮৮ বার পঠিত হয়েছে

বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) পিরোজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জের সম্মানিত ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম।নির্বাচনকালীন সময় তিনি পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

রেঞ্জ ডিআইজি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি সকল কর্মকর্তাকে আইন অনুযায়ী নিরপেক্ষ ভূমিকা পালন এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। এ সময় পিরোজপুর জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন উপলক্ষে বরিশাল রেঞ্জ ডিআইজি’র মতবিনিময়

Update Time : ১১:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬