০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের পীরগঞ্জে ডেভিল হান্ট অভিযান ইউনিয়ন আ লীগ সভাপতি আটক

  • Reporter Name
  • Update Time : ০৪:১৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
  • ৩১৫১ বার পঠিত হয়েছে

পীরগঞ্জ পাঁচগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী বাবলু ডেভিল হান্ট অভিযান ফেজ-টু এ আটক।

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,রংপুর জেলা পুলিশের একটি চৌকস টিম ডেভিল হান্ট ফেজ-টু এ অভিযান চালিয়ে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১১নং পাঁচগাছি ইউনিয়ন আ,লীগের সহ-সভাপতি উপজেলার পাঁচগাছী গ্রামের মৃত আনছার আলীর ছেলে ইয়াকুব আলী বাবলুকে (৬২) আটক করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পীরগঞ্জ থানাধীন পাঁচগাছী গ্রামের একতা বাজার হতে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করার পরিকল্পনাকালে তাকে সুকৌশলে গ্রেফতার করে পুলিশ। ধৃত অভিযুক্ত ইয়াকুব আলী বাবলু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টায় ব্যর্থ হয়।

উল্লেখ্য ধৃত অভিযুক্ত রংপুর এর পীরগঞ্জ থানার মামলা নম্বর ১৭ তারিখ ১৪/০৮/২৫ ধারা ১৪৩/১৪৯/ ৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৪১/৩৮৪/ ৫০৬/১১৪/৩৪ পেনাল কোড, ১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইন (সংশোধনী ২০০২) এর ধারা ৩/৪/৫ মূলে তদন্তে প্রাপ্ত একজন গুরুতর অভিযুক্ত ব্যক্তি।

এ বিষয়ে রংপুর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, ডেভিল হান্ট, ফেজ- টু এর অংশ হিসেবে রংপুর জেলার সকল থানায় যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জে ডেভিল হান্ট অভিযান ইউনিয়ন আ লীগ সভাপতি আটক

Update Time : ০৪:১৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬