
মোঃ কামাল হোসেন
স্টাফ রিপোর্টার।
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর-সুলতানপুর গ্রামের চার যুবক কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন।
২৭ অক্টোবর (সোমবার) দুপুর ২ টা থেকে ৪ টার টার মধ্যে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন— বাঘা উপজেলাধীন চাঁন মণ্ডলের ছেলে মুন্তাজ মণ্ডল, মিনহাজ মণ্ডলের ছেলে আমান (৩০), শুকুর আলীর ছেলে নাজমুল ও আরশাদ আলীর ছেলে রাকিব।
এ ঘটনায় মিনহাজ মণ্ডলের ছেলে আমান (৩০) এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে শুকুর আলীর ছেলে নাজমুল নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হবিরচর এলাকায় কাঁকন বাহিনী ও মন্তাজ বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মন্তাজ বাহিনীর নেতা মুন্তাজসহ চারজন গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথেই আমান মারা যান। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের তথ্য মতে, খড় ও জমি দখল নিয়ে বিরোধের জের ধরেই এই সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বাঘা থানার তদন্ত কর্মকর্তা সিফাত রেজা জানান, আজকে দুপুর ১৪:০০ টা থেকে ১৬:০০ ঘটিকার মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মরিচা ইউনিয়নের চরের কাশবন দখল করাকে কেন্দ্র করে গোলাগুলিতে আমান মন্ডল, পিতা মিনাজ মন্ডল, সাং খানপুর থানা বাঘা,জেলা রাজশাহী, গুলিবিদ্ধ হয়ে মানা যায়। নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে আর বাকি তিনজনকে রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


















