
মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম: বাংলাদেশ খেলাফত মজলিস রাউজান উপজেলা শাখার ব্যাবস্থাপনায় ওলামামশায়েখ সম্মেলন আগামীকাল ২২ই অক্টোবর বুধবার বিকাল ৪ ঘটিকায় রাউজান উপজেলার ডাক বাংলো সংলগ্ন অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হবে।
এই বিষয়টি নিশ্চিত করছেন হেফাজতে ইসলামের বাংলাদেশ রাউজান উপজেলা র সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিস থেকে চট্টগ্রামের রাউজান ৬ আসন এর এমপি প্রার্থী কেএম আলমগীর মাসউদ আরবনগরী। তিনি ২১ শে অক্টোবর মঙ্গলবার সন্ধায় প্রেরিত এক বার্তায় তিনি বলেন ; আজ বুধবার আমাদের রাউজানে আসবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব। তিনি আজ বিকাল চারটায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন এবং সন্ধা ছয়টায় রাউজান উপজেলা র ডাক বাংলো সংলগ্ন অডিটোরিয়াম হল রুমে রাউজানের সকল আলেম ওলামা ও তৌহিদী জনতার মাঝে মত বিনিময় করবেন। এই আমাদের রাউজানে কওমী সমাজে এক আনন্দের জোয়ার নেমে এসেছে। এদিকে হুজুর আগমন উপলক্ষে প্রশাশনিক নিরাপত্তা ও সকল কার্যক্রম আমাদের সম্পন্ন হয়েছে। আমরা রাউজান বাসী প্রস্তত ইনশাআল্লাহ হুজুর কে রিসিভ করার জন্য।
অনুষ্টানে এতে চট্টগ্রাম জমিয়তুল ওলামা কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড এর সভাপতি হযরতুল আল্লামা শাহ সেহাবুদ্দিন সাহেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন :
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান। চট্টগ্রাম মহা নগর এর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, উওর জেলা র সভাপতি মাওলানা জাফরুল্লাহ নিজামী, চট্টগ্রাম মহা নগর এর সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা ওজাইর হামিদী।


















