১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বড় ধরনের ডাকাতি/লুট: কালিয়াকৈরে ছয় লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট, এলাকায় চাঞ্চল্য

  • Reporter Name
  • Update Time : ০৮:৪০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩০৫৯ বার পঠিত হয়েছে

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় নগদ ছয়লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চাপাইর ইউনিয়নের বড়গোবিন্দপুর টিকরা চালা এলাকার করিম সরকারের বাড়িতে ওই লুটের ঘটনা ঘটেছে।

পরিবার, স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় , করিম সরকারের বসত বাড়ি থেকে নগদ ছয় লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার এর লুটের ঘটনা ঘটেছে। বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় রাত ৯ টাই প্রতিদিনের ন্যায় রাতে খাবার খেয়ে করিম সরকারের স্ত্রী রোজিনা আক্তার, ছেলের বৌ সিথি আক্তার ও তার বোন নূরজাহান ঘুমিয়ে পড়েন। সকালে তারা ঘুম থেকে সজাগ হয়ে দেখে তাদের দরজা খোলা এবং তারা তিনজনেই অসুস্থ । ঘরের আসবাবপত্র এ্যালোমেলো এবং দৌচালা মাঁচায় রাখা টিনের মুড়ির জের এ রাখা ছয়লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণ অলংকার লুট হয়েছে। ধারণা করা হয়েছে, ঘরের ভিতরের পশ্চিম পাশের দরজা বাহির থেকে খোলা যায় এবং দুর্বৃত্তরা ঘরের ভিতরে থাকা লোকজনের মুখ মন্ডলে চেতনাশক ঔষধ স্পে করে অজ্ঞান করে এই নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক( এস আই) খায়রুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারিখ …. ১৫.১০. ২৫

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বড় ধরনের ডাকাতি/লুট: কালিয়াকৈরে ছয় লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট, এলাকায় চাঞ্চল্য

Update Time : ০৮:৪০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫