০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় গৃহবধূ নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

  • Reporter Name
  • Update Time : ০১:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৩০৪৯ বার পঠিত হয়েছে

মো. শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

রংপুর জেলার কাউনিয়া থানার শহীদবাগ ইউনিয়নের ভূতছড়া গ্রাম থেকে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ গৃহবধূর নাম মিসেস সিমু খাতুন (৩১)। তিনি মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে।

নিখোঁজ সিমু খাতুনের স্বামী মোঃ আতিয়ার রহমান (NID-6903185509) কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ২৫০, তারিখ ০৬ অক্টোবর ২০২৫, জিডি ট্র্যাকিং নং SQODAS।

জিডিতে উল্লেখ করা হয় যে, গত ৫ অক্টোবর ২০২৫ (রবিবার) সকাল ১১টার দিকে রংপুর জেলার কাউনিয়া থানাধীন শহীদবাগ ইউনিয়নের ভূতছড়া এলাকা থেকে তার স্ত্রী নিখোঁজ হন। এর আগে ৪ অক্টোবর রাত ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়। এরপর পরদিন সকালে গৃহবধূ সিমু খাতুন আর বাসায় ফেরেননি।

পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিত স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ সিমু খাতুনের পিতার নাম মোঃ আব্দুল করিম, মাতার নাম মিসেস সুফিয়া বেগম। তিনি শ্যামাঙ্গিনী বর্ণের, উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, ওজন প্রায় ৪৫ কেজি, মুখ গোলাকৃতি ও ছোট চুলের অধিকারী। তিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন।

নিখোঁজের বিষয়ে স্বামী আতিয়ার রহমান বলেন,“আমার স্ত্রীর মানসিক অবস্থা কিছুটা দুর্বল ছিল। আমরা ধারণা করেছিলাম হয়তো তিনি আত্মীয়ের বাড়িতে গেছেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি থানায় জিডি করেছি— কেউ তার সন্ধান পেলে অনুগ্রহ করে জানাবেন।”

এ বিষয়ে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন,“আমরা খোঁজাখুঁজি করছি এবং পরিবারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।”

এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রমজান আলী বলেন,“কাউনিয়া থানার পক্ষ থেকে পার্শ্ববর্তী সকল থানায় এই বিষয়ে বার্তা (মেসেজ) পাঠানো হয়েছে। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।”

নিখোঁজ সিমু খাতুনের সন্ধান পেলে কাউনিয়া থানা (রংপুর) অথবা তার স্বামী মোঃ আতিয়ার রহমান (মোবাইল: ০১৭৫৩১৮৬৭৪৬) কিংবা আত্মীয় মোঃ মামুন মিয়া (মোবাইল: ০১৭৬৬৭৯৯৫১২)–এর সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

কাউনিয়ায় গৃহবধূ নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

Update Time : ০১:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫