১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জনগুরুত্বপূর্ণ ঈদগাঁও মাদ্রাসা সড়ক সংস্কারে এগিয়ে এলো সওজ

  • Reporter Name
  • Update Time : ১২:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৩০৩৩ বার পঠিত হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও: ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা সড়কটি চলাচলের একমাত্র মাধ্যম। বাজারের ডিসি সড়কে যানজট লেগে থাকায় বিকল্প সড়ক হিসাবে চালক ও যাত্রীরা বেচে নেন এ সড়কটি।

দীর্ঘসময় সংস্কারের অভাবে সড়ক দিয়ে চলাচল অনেকটাই অনুপযোগী হয়ে পড়েছে। বঙ্কিম বাজার পয়েন্ট মাদ্রাসা সড়কের প্রবেশমুখে ড্রেনের পানি জমে হাঁটাচলাও দায় হয়ে পড়ে। সে সাথে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে জন ও যান চলাচলে ব্যাঘাতও ঘটে। দীর্ঘদিন দেখার কেউ না থাকায় হতাশ হয়ে পড়েন মাদ্রাসামুখী ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষরা।

হালকা বৃষ্টির পানি জমাট হয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টিসহ কাঁদা মাটিতে সয়লাব হয়ে থাকে। যে কোন মুহুর্তে দূর্ঘটনার আশঙ্কা করছিল যাত্রী ও লোকজন।

বৃষ্টি হলে উক্ত সড়ক দিয়ে চলাচলরত যানবাহনের যাত্রী ও সাধারণ শিক্ষার্থীরা চরম আতঙ্কে থাকে। এ সড়ক দিয়ে যাতায়াতকারী ঈদগাহ কলেজ, কেজি স্কুল, হাইস্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়য়া কোমলমতি শিক্ষার্থীদের পোহাতে হয়ে ছিল চরম দূর্ভোগ।

বিভিন্নজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখির ফলে সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে ইট ও বালির সাহায্যে বড় বড় গর্তসহ ভাঙ্গা সংস্কারে এগিয়ে আসেন। এনিয়ে যানবাহন চালকসহ পথচারীরা খুশি হতেও দেখা যায়।

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মিজান জানান, সামান্য বৃষ্টি হলে সড়ক জুড়ে কর্দমাক্তের কারণে শিক্ষার্থীদের চলাচলে দূর্ভোগে পড়ছিল। বর্তমানে গুরুত্বপূর্ণ সড়কটি কিছুটা হলেও সংস্কারে এগিয়ে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি। যার ফলে জনদূর্ভোগ লাঘব ও যানবাহন চলাচলে অনেকটা সুবিধা পেয়েছেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জনগুরুত্বপূর্ণ ঈদগাঁও মাদ্রাসা সড়ক সংস্কারে এগিয়ে এলো সওজ

Update Time : ১২:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫