১২:১৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সাবেক এমপির বাসায় জুয়ার আসর,যৌথ বাহিনীর অভিযানে দুই জুয়াড়ি সহ নৈশপ্রহরী আটক

  • Reporter Name
  • Update Time : ০৯:৫০:২৮ পূর্বাহ্ন, রোববার, ৫ অক্টোবর ২০২৫
  • ৩০৩৫ বার পঠিত হয়েছে

সাইয়্যেদ শান্ত -পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধানের নির্মাণাধীন বাড়িতে জুয়ার আসর বসানোর অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে দুইজন জুয়াড়ি ও একজন নৈশপ্রহরীকে আটক করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পঞ্চগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মিঠাপুকুর এলাকার মো. মাসুদ রানা (৪৫), পুরাতন ক্যাম্প এলাকার মো. মনির হোসেন মনু (৫৪), আমতলা, ধাক্কামারা ইউনিয়নের রুবেল ইসলাম (৪৯), যিনি নাইটগার্ড হিসেবে কাজ করছিলেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করে। এ সময় নির্মাণাধীন ভবনের টপ ফ্লোরে পানির ট্যাংকির ভেতরে লুকিয়ে থাকা অবস্থায় নাইটগার্ড রুবেল ইসলামকে আটক করে যৌথ বাহিনী।অভিযানে জব্দ করা হয় নগদ ৬ হাজার ৫২০ টাকা, তিনটি মোবাইল ফোন এবং পাঁচ প্যাকেট তাস।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইসলাম মিঠাপুকুর এলাকার মো. মাসুদ রানা ও পুরাতন ক্যাম্প এলাকার মো. মনির হোসেন মনুকে ১৫ দিনের এবং আমতলা ধাক্কামারা ইউনিয়নের নাইটগার্ড রুবেল ইসলামকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে সরাসরি জেল হাজতে প্রেরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আরপিএমপি’র অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার-২

পঞ্চগড়ে সাবেক এমপির বাসায় জুয়ার আসর,যৌথ বাহিনীর অভিযানে দুই জুয়াড়ি সহ নৈশপ্রহরী আটক

Update Time : ০৯:৫০:২৮ পূর্বাহ্ন, রোববার, ৫ অক্টোবর ২০২৫