০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় বেরোবির অফিস সহকারী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৫৪ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অফিস সহকারী শফিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর শহীদ আবু সাঈদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল রাজশাহী জেলার মতিহার থানার অন্তর্ভুক্ত পূর্বপাড়া কোয়ার্টার এর মৃত আব্দুল কাদেরের ছেলে। শফিকুল রংপুর নগরীর আশরপুর চকবাজার প্রাইমারি স্কুলের পেছনে একটি বাসায় ভাড়া থাকতেন।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুন অর রশিদ। মামলা নং-০৬, তাং- ০৭/০৫/২০২৫। মামলাটি দণ্ডবিধির ধারা ১৪৩/৪৫৭/৩২৩/৩২৪/৩২৬/ ২০৭/১১৪/৩৪ তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ এর ৩(ক) ধারায় রুজু করা হয়েছিল। শফিকুল ওই মামলার এজাহারভুক্ত আসামী।

ওসি শাহাজান আলী আরও জানান, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরাসরি হামলায় অংশ নেয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর তাকে আদালতে তোলা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-শাহসূফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় বেরোবির অফিস সহকারী গ্রেফতার

Update Time : ১১:০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫