০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধ ঢেকে রাখি -তাছলিমা আক্তার মুক্তা

  • Reporter Name
  • Update Time : ০৯:১৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৮ বার পঠিত হয়েছে

চাকরিজীবী মানুষ আমি
ঘুষের উপর চলি ,
এটাকে ভাই ঘুষ বলো না
সহযোগিতার বুলি ।

সারাজীবন চাকরি করেও
হতো না একখণ্ড ভূমি ,
তোমার কাজটাও হতো না
যাকে ঘুষ বলছো তুমি।

ফাইলের ওজন এতো বেশি
নাড়াতে লাগে লাখ ,
চায়ের খরচ না জুটলে
পড়েনা ফাইলের ডাক ।

চা কি আমি একলা খাবো
পিয়ন থেকে অফিসার ,
সিদ্ধান্ত তুমি নেবে ভাই
কাজটা হলো আমার ।

যতো দ্রুত মাল ছাড়বে
ততো দ্রুতো টেবিল পাস,
মাল ছাড়বে তুমি শুধু
বাকিটা আমার কাজ।

অভিজ্ঞতায় পাকাপোক্ত আমি
টেবিলের ফাইল নাড়াতে ,
একটু মেহনত করতেই হয়
আরেকটা ভবন বাড়াতে ।

তোমরা যাদের ঘুষখোর বল
এই আমাদের হাতে ,
বড়ো বড়ো সব টিকে আছে
ঘুষের দৌলতে ।

ঘুষেই তোমার উপকার করি
অপরাধ ঢেকে রাখি ,
নয়তো তোমাদের কান্ডকারখানা
থাকতো না আর ঢাকি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

অপরাধ ঢেকে রাখি -তাছলিমা আক্তার মুক্তা

Update Time : ০৯:১৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

চাকরিজীবী মানুষ আমি
ঘুষের উপর চলি ,
এটাকে ভাই ঘুষ বলো না
সহযোগিতার বুলি ।

সারাজীবন চাকরি করেও
হতো না একখণ্ড ভূমি ,
তোমার কাজটাও হতো না
যাকে ঘুষ বলছো তুমি।

ফাইলের ওজন এতো বেশি
নাড়াতে লাগে লাখ ,
চায়ের খরচ না জুটলে
পড়েনা ফাইলের ডাক ।

চা কি আমি একলা খাবো
পিয়ন থেকে অফিসার ,
সিদ্ধান্ত তুমি নেবে ভাই
কাজটা হলো আমার ।

যতো দ্রুত মাল ছাড়বে
ততো দ্রুতো টেবিল পাস,
মাল ছাড়বে তুমি শুধু
বাকিটা আমার কাজ।

অভিজ্ঞতায় পাকাপোক্ত আমি
টেবিলের ফাইল নাড়াতে ,
একটু মেহনত করতেই হয়
আরেকটা ভবন বাড়াতে ।

তোমরা যাদের ঘুষখোর বল
এই আমাদের হাতে ,
বড়ো বড়ো সব টিকে আছে
ঘুষের দৌলতে ।

ঘুষেই তোমার উপকার করি
অপরাধ ঢেকে রাখি ,
নয়তো তোমাদের কান্ডকারখানা
থাকতো না আর ঢাকি