০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বলিয়ারপুরে সাতটি পরিবহন জরিমানা, তিনটি ট্রাক জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৪:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০২৮ বার পঠিত হয়েছে

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

শব্দ দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষার উদ্যোগে সাভারের বলিয়ারপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (তারিখ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।

অভিযানের সময় শব্দ দূষণের অভিযোগে সাতটি পরিবহনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মহাসড়কে উন্মুক্তভাবে বালি বহনের অভিযোগে তিনটি ট্রাক জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ জানান, “মহাসড়কে পরিবেশ দূষণ রোধে আমরা কঠোর অবস্থানে আছি। এই অভিযানের মাধ্যমে যানবাহন থেকে সৃষ্ট শব্দ দূষণ ও উন্মুক্তভাবে বালি পরিবহনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই মহাসড়কে যানবাহনের শব্দ এবং অনিয়মিত পরিবহনের কারণে এলাকায় দূষণ ও যানজটের সমস্যা ছিল। অভিযানের ফলে এ সমস্যা কমবে বলে আশা প্রকাশ করছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

বলিয়ারপুরে সাতটি পরিবহন জরিমানা, তিনটি ট্রাক জব্দ

Update Time : ০৪:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫