০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের পৃথক অভিযানে দুইজন চাঁদাবাজ গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:১৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৩০৩৮ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক পৃথক অভিযান চালিয়ে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে ২ দুই জনকে গ্রেফতার করেছে।

আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,বৃহস্পতিবার ০৫ মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি কোতয়ালী থানাধীন বাংলাদেশ ব্যাংক মোড় গঙ্গাচড়া রোডস্থ সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ইসলাম হোটেলের সামনে অভিযান চালিয়ে ১জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি রংপুর মহানগর কোতোয়ালী থানাধীন রাধাবল্লভ ১৯নং ওয়ার্ডের বাসা নং-৫১/১, রোড নং-০৭, ছালিমা খাতুন রোডস্থ রুস্তম আলীর ছেলে রাকিবুল ইসলাম রাকু (৩৫)। এসময় তার কাছ থেকে প্রায় ২০ ইঞ্চি লম্বা একটি কাঠের চেলা/লাঠি, চাঁদা উত্তোলনের নগদ ৭৫০ টাকা এবং ড্রাইভারদের নামের তালিকাসহ একটি খাতা উদ্ধার করা হয়।

অপরদিকে একইদিন আনুমানিক দুপুর আড়াইটার দিকে পুলিশ পরিদর্শক জিন্নাত আলীর নেতৃত্বে এসআই জিয়াউল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাহিগঞ্জ থানাধীন সাতমাথা নতুন সিএনজি পাম্প সংলগ্ন মাহিন্দ্রা স্ট্যান্ডে অভিযান চালায়। অভিযানকালে মাহিন্দ্রা স্ট্যান্ডে চাঁদাবাজি করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি রংপুর মহানগর মাহিগঞ্জ থানাধীন বীরভদ্র বালাটারী গ্রামের ইব্রাহিম হোসেন এর ছেলে জহির হোসেন (৩০)।

এ সময় তার কাছ থেকে চাঁদা উত্তোলনের নগদ ১৬০ টাকা এবং একটি খাতা উদ্ধার করা হয়, যার কভারে ইংরেজিতে “VIP” ও “Fresh Ness” লেখা রয়েছে। গ্রেফতারকৃত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‍্যাবের অভিযানে ডাকাতি মামলার প্রধান পলাতক আসামী গ্রেফতার

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের পৃথক অভিযানে দুইজন চাঁদাবাজ গ্রেফতার

Update Time : ১২:১৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬