০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র পৃথক পৃথক অভিযানে গাঁজা ও এস্কাফসহ গ্রেফতার-৪

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৪৯ বার পঠিত হয়েছে

রংপুর ও দিনাজপুর জেলায় র‍্যাবের পৃথক অভিযানে ৩.৮ কেজি গাঁজা এবং ৭৪ বোতল এস্কাফ (ESKuf) উদ্ধারসহ ৪ জন মাদক কারবারি গ্রেফতার।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক নির্মূলে র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারী সকাল আনুমানিক সোয়া আটটায় র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন ৬নং ওয়ার্ডের বুড়িরহাট উত্তর কোবারু আমেশ্বর এলাকায় অভিযান চালায়।

এ সময় কাকিনা হতে রংপুরগামী সড়কে চেকপোস্ট স্থাপন করে দুই ব্যক্তির দেহ তল্লাশী করে তাদের কোমরে বেঁধে পাচারকালে ৩.৮ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃতরা লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন লতাবর গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে শামসুল হক (৫৬) এবং একই গ্রামের মৃত মোছাদ্দের হোসেন এর ছেলে মোফাজ্জল হোসেন (৬৫)।

এর আগে একই তারিখ মধ্য রাতে র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরামপুর থানার অন্তর্ভুক্ত বিরামপুর রেলওয়ে স্টেশন জামে মসজিদ এলাকায় অভিযান চালায়।

এ সময় সন্দেহ ভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশীকালে কাঁধে ঝুলানো ব্যাগের ভিতর এবং কালো কাপড় দ্বারা কোমরে বিশেষ ভাবে বাঁধা ৭৪ বোতল এস্কাফ (ESKuf) উদ্ধার সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ধনসা গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে মতিয়ার রহমান মন্ডল (৪৭) এবং একই থানার অন্তর্ভুক্ত মঙ্গলপুর জোতবানী গ্রামের ইবাদাত আলীর স্ত্রী মোছাঃ সালমা আক্তার (৪২)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‍্যাবের অভিযানে ডাকাতি মামলার প্রধান পলাতক আসামী গ্রেফতার

র‌্যাব-১৩’র পৃথক পৃথক অভিযানে গাঁজা ও এস্কাফসহ গ্রেফতার-৪

Update Time : ১১:৪৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬