০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র মাদক বিরোধী অভিযানে ESKuf সহ গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ০৮:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৫৪ বার পঠিত হয়েছে

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক নির্মূলে র‍্যাব নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় বুধবার ১৮ ফেব্রুয়ারী বিকাল সাড়ে চারটায় র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন উত্তর বত্রিশ হাজারী গ্রামস্থ শ্রী শ্রী মা-বৃন্দেশ্বরী শ্রী মন্দির ও মহা-শশ্মানের সামনে চাপারহাট টু বালাপাড়াগামী রাস্তায় চেকপোষ্ট স্থাপন করে অভিযান চালায়।

এ সময় একটি ব্যাটারি চালিত ভ্যান তল্লাশীকালে ভ্যানের কাঠের তৈরী বডির উপর প্লাস্টিকের বস্তায় রক্ষিত ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য ২১১ বোতল  (ESKuf) সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন দক্ষিণ জাওরানি (ডাঙ্গাপাড়া) গ্রামের আব্দুল খালেক এর ছেলে আব্দুল হামিদ (৩৫)।

প্রাথমিকভাবে জানা যায়, ধৃত মাদক কারবারি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় মাদক বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বেরও মামলাও রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‍্যাবের অভিযানে ডাকাতি মামলার প্রধান পলাতক আসামী গ্রেফতার

র‌্যাব-১৩’র মাদক বিরোধী অভিযানে ESKuf সহ গ্রেফতার-১

Update Time : ০৮:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬