০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব-১৩’র উদ্যোগে প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৯:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
  • ৩০৯০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‍্যাব-১৩’র উদ্যোগে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন দক্ষিণ খলেয়া গ্রামের প্রতিবন্ধী ও শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস,মাদক, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনের পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ, বিভিন্ন সামাজিক এবং সেবামূলক কার্যক্রমেও নিয়মিতভাবে অংশগ্রহণ করছে। শীত মৌসুমে শীতার্ত ও দুস্থ মানুষের দুর্ভোগ লাঘবে র‍্যাব ফোর্সেসের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় র‍্যাব-১৩ রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন দক্ষিণ খলেয়া গ্রামের অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে প্রায় ৪০০ পিস কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় শীতার্ত ও প্রতিবন্ধী মানুষ। তারা মানবিক এ উদ্যোগের জন্য র‍্যাব-১৩’র প্রতি কৃতজ্ঞতা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চিলমারীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎকে মারধরের অভিযোগ; ছাত্রদল নেতা জসিমের বক্তব্য

র‍্যাব-১৩’র উদ্যোগে প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Update Time : ০৯:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬