০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজসেবায় অবদানের স্বীকৃতি পেলেন সাবেক কাউন্সিলর হারুন

  • Reporter Name
  • Update Time : ০১:২৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৩০২৬ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

সমাজসেবায় অবদানের স্বীকৃতি পেলেন রংপুর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ হারুন।

রাজধানীর বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে অনুষ্ঠিত হয়েছে ‘মাদকবিরোধী অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠান। অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজসেবা ও মাদকবিরোধী কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং রংপুর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ হারুনকে ‘মাদকবিরোধী অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সময়ে মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্য তিনি এ সম্মাননা লাভ করেন।

বৃহস্পতিবার (২৫ জুন) মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়ার পক্ষে সম্মাননা তুলে দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান ও সাবেক তথ্য সচিব মার্গুব মোর্শেদ।

অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজ তথা জনমানুষের কল্যাণে কাজ করা ব্যক্তি ও সংগঠনকে সম্মানিত করার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ড আরও উৎসাহিত হবে এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চিলমারীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎকে মারধরের অভিযোগ; ছাত্রদল নেতা জসিমের বক্তব্য

সমাজসেবায় অবদানের স্বীকৃতি পেলেন সাবেক কাউন্সিলর হারুন

Update Time : ০১:২৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬