০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৭:১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
  • ৩০৭৭ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ১৬ জানুয়ারী রাতে রংপুর মহানগরীর কোতোয়ালী থানার অন্তর্ভুক্ত ১৬নং ওয়ার্ডের ধাপ আবাসিক হোটেলের সামনে থেকে অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তার বিরুদ্ধে সিআর মামলা নং- ৩১৭/২৩ (বদরগঞ্জ), প্রসেস নং- ৬৮/২৫ এবং ধারা ৪২০ পেনাল কোড ১৮৬০ মূলে মামলা রয়েছে। ধৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত এবং ৫ বছর ১ মাসের সাজাপ্রাপ্ত।

গ্রেফতারকৃত আসামী রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন বছরাজপুর গ্রামের মৃত হাজী সোলেমান আলীর ছেলে মাহুবুল হক (৫২)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে ডিবির অভিযানে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার

র‌্যাবের অভিযানে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Update Time : ০৭:১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬