
আবুল হোসেন বাবলুঃ
বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রংপুর মহানগরীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এসময় পরিমাণে কম দেয়া ও ডিসপেনসিং ইউনিটে স্টীকার না থাকার কারণে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।
বিএসটিআই’র পক্ষ থেকে জানানো হয়, বুধবার রংপুর মহানগরীর মডার্ন মোড়, দর্শনা এবং টেক্সটাইল মোড় এলাকার বিভিন্ন ফিলিং স্টেশন ও এল পি জি স্টেশনে বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর ও জেলা প্রশাসন রংপুর এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে এ সময় ডিসপেনসিং ইউনিটে স্টীকার ব্যবহার না করার কারণে রংপুর ফিলিং স্টেশন কে ১ হাজার টাকা এবং আর কে রোড টেক্সটাইল মোড় এলাকার মেসার্স সুরমা ফিলিং স্টেশনকে যৌথ মোবাইল কোর্ট ৩০ হাজার টাকাসহ মোট ৩১ হাজার টাকা জরিমানা করেছে।
অভিযানটি পরিচালনা করেন, জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী শাহান। অভিযানে
প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম, পরিদর্শক (মেট) নাসির উদ্দীন এবং পরিদর্শক (মেট) তাদমিরা শারমিন।


















