১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
একটি নাম থেকে জনপ্রিয় নাম; কালাচাঁন মোড়ের রূপকার হেকমত আলীর জীবনাবসান।

কালাচাঁন মোড়ের প্রতিষ্ঠাতা হেকমত আলী (কালাচাঁন) আর নেই; এলাকায় শোকের ছায়া

  • Reporter Name
  • Update Time : ০১:০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৪৪ বার পঠিত হয়েছে

এইচ. এম নূরুন্নবী হুসাইন, স্ট্যাফ রিপোর্টার (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের কালাচাঁন মোড়ের প্রতিষ্ঠাতা, স্থানীয়ভাবে সুপরিচিত ব্যক্তি জনাব হেকমত আলী (ডাক নাম: কালাচাঁন) আর নেই। আজ (সোমবার) আনুমানিক বিকেল ৩টা ১০ মিনিটে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর জানাযার নামাজ আজ (সোমবার) রাত ১০টায় কালাচাঁন মোড়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কালাচাঁন মোড়ের নামকরণের পেছনেও রয়েছে তাঁর অবদান। ওই স্থানে তাঁরই একটি মুদির দোকান ছিল। আশপাশের মানুষজন কাউকে ঠিকানা বলতে গিয়ে বলতেন “কালাচাঁনের মোড়ে যাই”, এভাবেই ধীরে ধীরে স্থানটি “কালাচাঁন মোড়” নামে পরিচিতি লাভ করে।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডিজিটাল যুগে অনলাইন গণমাধ্যমের ভূমিকা: সম্ভাবনা, সংকট ও দায়বদ্ধতার নতুন দিগন্ত

একটি নাম থেকে জনপ্রিয় নাম; কালাচাঁন মোড়ের রূপকার হেকমত আলীর জীবনাবসান।

কালাচাঁন মোড়ের প্রতিষ্ঠাতা হেকমত আলী (কালাচাঁন) আর নেই; এলাকায় শোকের ছায়া

Update Time : ০১:০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬