০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের ঘরে আগুন দিয়ে মিথ্যা মামলা করার হুমকির অভিযোগ উঠেছে; প্রতিকার চেয়ে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

নিজ ঘরে আগুন দিয়ে মামলা করার হুমকি, থানায় অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ১নং ওয়ার্ডে এক নারী প্রতিবেশীর বিরুদ্ধে নিজ বাড়িতে আগুন লাগিয়ে অন্যদের নামে মামলা করার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী মো. আনোয়ার হোসেন রানা (৩৯) থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার প্রতিবেশী মোছা. শাহানাজ পারভীন (৫৫) দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করে আসছেন। সম্প্রতি তাকে ঘিরে কিছু অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে কয়েকজন স্থানীয় বাসিন্দা আপত্তি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে অভিযোগকারীসহ অন্যদের বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন বলে অভিযোগে বলা হয়েছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২ মার্চ ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে অভিযুক্ত নিজ বাড়িতে অগ্নিসংযোগ করে তা অভিযোগকারীসহ এলাকাবাসীর ওপর দায় চাপিয়ে মামলা করার হুমকি দেন। এ বিষয়ে এলাকার একাধিক ব্যক্তি অবগত আছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ২০ থেকে ২৫ জন এলাকাবাসী থানায় উপস্থিত হয়ে আনোয়ার হোসেন রানার পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মো. আতাউর রহমান (৫০) ও মোছা. সাজেদা বেগম (৪৫)সহ কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।

থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাব-১৩’র অভিযানে চকো প্লাস ও এস্কাফসহ এক নারী গ্রেফতার

চুয়াডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের ঘরে আগুন দিয়ে মিথ্যা মামলা করার হুমকির অভিযোগ উঠেছে; প্রতিকার চেয়ে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

নিজ ঘরে আগুন দিয়ে মামলা করার হুমকি, থানায় অভিযোগ

Update Time : ০৫:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬