১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় পাইকের ছড়া ইউনিয়ন সভাপতি রবিউল ইসলামকে তার পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা কমিটি।

অভিযোগ তদন্তে সত্যতা মিলতেই পাইকের ছড়া ইউনিয়ন সভাপতি রবিউলকে বহিষ্কার

ছবিঃ বহিষ্কৃত নেতার ফেসবুক আইডি থেকে সংগৃহীত

কঠোর শাস্তিমূলক ব্যবস্থা: শরীয়াহ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি বহিষ্কার। সংগঠনের নীতিমালা ও ইসলামী শরীয়াহবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ভূরুঙ্গামারী উপজেলা শাখা পাইকের ছড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. রবিউল ইসলামকে বহিষ্কার করেছে।

উপজেলা শাখা সূত্রে জানা যায়, অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইসলামী শরীয়াহ ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি সংশোধিত না হয়ে উল্টো অসদাচরণ করেন। পরবর্তীতে অভিযোগের সত্যতা যাচাই করে তা প্রমাণিত হওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, তাকে পাইকের ছড়া ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্বসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সকল সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনসংক্রান্ত কাগজপত্র, হিসাব-নিকাশ ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন শাখার সহ-সভাপতি বা সাধারণ সম্পাদকের কাছে দ্রুত হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা শাখা আরও জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বহিষ্কারাদেশ বহাল থাকবে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা শাখার সেক্রেটারি মুফতী এস এম মনিরুজ্জামান বলেন, “সংগঠনের নীতিমালা ও ইসলামী শরীয়াহ পরিপন্থী কোনো কার্যকলাপের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় পাইকের ছড়া ইউনিয়ন সভাপতি রবিউল ইসলামকে তার পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা কমিটি।

অভিযোগ তদন্তে সত্যতা মিলতেই পাইকের ছড়া ইউনিয়ন সভাপতি রবিউলকে বহিষ্কার

Update Time : ০৫:৪২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬