০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
কক্সবাজারের ঐতিহ্যবাহী ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদে নতুন নেতৃত্ব; শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ।

নতুন সভাপতি পেল কক্সবাজার ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা

  • Reporter Name
  • Update Time : ১২:২৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৩৪ বার পঠিত হয়েছে

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের প্রাচীণতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন রাহমত ছালাম। তিনি কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ। তিনি কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল গ্রামের আবুল হোছাইনের সুযোগ্য পুত্র।
ঢাকাস্থ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্টার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী এবং সহকারি রেজিস্টার মোঃ হাসানুজ্জামান স্বাক্ষরিত পত্র সূত্রে মনোনয়নের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ২২ ফেব্রুয়ারি তারিখে স্বাক্ষরিত এ পত্রে বিদ্যুৎসাহী প্রতিনিধি হিসেবে একজন তরুণ ব্যারিস্টারকে মনোনয়নের কথাও উল্লেখ করা হয়।
যোগাযোগ করা হলে হাইকোর্টের ওই আইনজীবী বিষয়টি প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানান। এদিকে আলমাছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেন। নব মনোনীত সভাপতিও এ সংক্রান্ত পত্র হাতে পেয়েছেন বলে জানান।
জানা গেছে, মনোনীত সভাপতি রাহমত ছালাম ২১/৮/২২ ইংরেজি তারিখ থেকে কক্সবাজারের সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি গাজীপুরের চান্দরা রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। এ প্রতিষ্ঠানের পূর্বে তিনি কক্সবাজারের উখিয়া রাজাপালন এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন।
পাশাপাশি তিনি প্রায় পাঁচ বছর কক্সবাজার লাবনী পয়েন্টে অবস্থিত আলিফ- লাম- মিম জামে মসজিদের খতিবেল দায়িত্ব পালন করেন
তিনি শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে সরকারি, বেসরকারি নানা প্রশিক্ষণে অংশগ্রহণ এবং জাতীয় ও সামাজিক উন্নয়নের জন্য ইসলামী ও আধুনিক শিক্ষার ঐক্য ও সমন্বয়ের প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাব-১৩’র অভিযানে চকো প্লাস ও এস্কাফসহ এক নারী গ্রেফতার

কক্সবাজারের ঐতিহ্যবাহী ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদে নতুন নেতৃত্ব; শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ।

নতুন সভাপতি পেল কক্সবাজার ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা

Update Time : ১২:২৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬