
আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়, পৃথক ৫টি অভিযানে অবৈধ মাদক হেরোইন ১৩৩ গ্রাম, ২.৮০ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেয়ারডিল, ৯৯ বোতল এমকেডিল, ১৮ বোতল স্কাফ এবং ৯২৫ পিস ইয়াবা জব্দসহ ৯ মাদক কারবারি গ্রেফতার।
মাদক নির্মূলে র্যাব -১৩ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ১ ডিসেম্বর দুপুরে র্যাব-১৩ রংপুর এর সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারী জেলার সদর থানাধীন রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। এ সময় ২ যুবকের
দেহ তল্লাশী করে তাদের পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে সর্বমোট ১৩৩ গ্রাম হেরোইন জব্দসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা রাজশাহী জেলার পবা থানাধীন বাগধানী গ্রামের জহির উদ্দীনের ছেলে রিয়াজুল (৩৫) এবং একই জেলার তানোর থানাধীন তানোর চান্দুরিয়া গ্রামের দুরুল হুদার ছেলে ফজলুর রহমান (২৭)।
অপর একটি অভিযান র্যাব-১৩ রংপুর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল ১ ডিসেম্বর রাত সাড়ে এগারোটায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর গ্রামস্থ টোল প্লাজার পাশে অভিযান চালিয়ে ১.৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত মাদক কারবারি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন শালবাড়ি (খাটিয়াদিঘী) গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (২৬)।
এছাড়াও মঙ্গলবার ২ ডিসেম্বর রাত দেড়টার দিকে র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল দিনাজপুর জেলার বিরল থানাধীন হঠাৎপাড়া ৩ রাস্তার মোড়ে একটি মটর চালিত রিক্সাভ্যান তল্লাশীকালে ফেনসিডিল জাতীয় ৯৯ বোতল ফেয়ারডিল এবং ৯৯ বোতল এমকেডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার
বিরল থানাধীন নোনাগ্রামের মৃত সাদের মোহাম্মদের ছেলে আফসার আলী (৪৫) এবং একই থানাধীন পশ্চিম রতনৌর গ্রামের মৃত মাজেদুর রহমানের ছেলে রেজাউল করিম (৪৩)।
মঙ্গলবার ২ ডিসেম্বর মধ্য রাতে
র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারী জেলার জলঢাকা থানাধীন পূর্ব শিমুলবাড়ী গ্রামে একটি অটোরিক্সা তল্লাশীকালে ২৮০ গ্রাম গাঁজা এবং ১৮ বোতল ফেনসিডিল জাতীয় এসকাফ উদ্ধার এবং অটো রিক্সাটি জব্দসহ ৩ জন মাদক কারবারিকে
গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা নীলফামারী জেলার জলঢাকা থানার অন্তর্ভুক্ত পূর্ব শিমুলবাড়ী গ্রামের মমতাজ হোসেন এর ছেলে,রুবেল হোসেন (২৮) ও মৃত খেতা মাহমুদের ছেলে আইজুল (৪০) এবং একই জেলার ডিমলা থানাধীন বাইশ পুকুর গ্রামের আজম আলীর ছেলে ,জাকিরুল ইসলাম (২১)।
এর আগে একই তারিখ সকালে ,র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল শুটকী মোড় এলাকায় অভিযান চালিয়ে ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানাধীন মিস্ত্রী পাড়া গ্রামের রাখার চন্দ্র শীল রাখাল এর ছেলে বর্তমান ঠিকানা ১/২৩/ডি-২ পূর্ব বাসাবো, পূর্ব বাসাবো, পাটোয়ারী গলি, ওয়ার্ড নং ০৫, সবুজবাগ, ডিএমপি (ঢাকা) এর বসবাসকারী বাদল চন্দ্র শীল (৪৩)। ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় আসামীদের হস্তান্তর করা হয়েছে।



















