০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা সংক্রান্ত প্রস্তাবনা জাতীয় বেতন কমিশনে হস্তান্তর

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৩০২৬ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় পে প্রপোজাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ ২৭ অক্টোবর ২০২৫, সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা সম্পর্কিত বিভিন্ন প্রস্তাবনা জাতীয় বেতন কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের কাছে হস্তান্তর করেছেন।

এ সময় বিশ্ববিদ্যালয় পে প্রপোজাল কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল করিম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা।

উল্লেখ্য, ৭-সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় পে প্রপোজাল কমিটির অন্য তিন জন সদস্য হলেন ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (শহীদুল জাহীদ), অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. অতনু রব্বানী এবং হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এই প্রস্তাবনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতার উন্নয়ন এবং কর্মপরিবেশ আরও সুষ্ঠু ও প্রণোদনামূলক হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তদন্ত ছাড়া সাংবাদিক গ্রেফতার নয়: বিএমএসএফ চেয়ারম্যান আহমেদ আবু জাফর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা সংক্রান্ত প্রস্তাবনা জাতীয় বেতন কমিশনে হস্তান্তর

Update Time : ০৩:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫