০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক চোরাই স্বর্ণালংকার উদ্ধার : ১ জন পেশাদার চোর গ্রেফতার

মোঃ শাহজাহান বাশার

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চোরাই যাওয়া স্বর্ণালংকার উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে এক পেশাদার চোরকে গ্রেফতার করেছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ খন্দকার জহির উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) রুবেল মিয়া, মিঠুন চন্দ্র দত্ত, সোহেল মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ গত ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ২২:১০ ঘটিকায় ফতুল্লা থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

ফতুল্লা থানার মামলা নং– ৪৩(১১)২৫-এর চোরাই স্বর্ণালংকার উদ্ধারের অংশ হিসেবে অভিযানে একটি স্বর্ণের আংটি ও একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। এ সময় ডিবি পুলিশ মো. শফিক ওরফে সুন্দরী শফিক ওরফে চোরা শফিক (৩৭)-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শফিক জিজ্ঞাসাবাদে জানান, তার পিতা মোহাম্মদ যসু; স্থায়ী ঠিকানা—গ্রাম চিনাপাড়া, থানা তারাকান্দা, জেলা ময়মনসিংহ। বর্তমানে তিনি দেলপাড়া, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ এলাকায় বসবাস করেন। জিজ্ঞাসাবাদে তিনি মামলার সংশ্লিষ্ট চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‍্যাবের অভিযানে ডাকাতি মামলার প্রধান পলাতক আসামী গ্রেফতার

জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক চোরাই স্বর্ণালংকার উদ্ধার : ১ জন পেশাদার চোর গ্রেফতার

Update Time : ০৪:০৪:০২ অপরাহ্ন, রোববার, ৭ ডিসেম্বর ২০২৫