০৮:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর মতলবে একদিনে ৪ মাহফিলে শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

  • Reporter Name
  • Update Time : ০৫:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩০২৭ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার,

ধর্মের অপব্যাখ্যাকারী উগ্রবাদীদের রুখতে প্রয়োজনে তরিকাপন্থীরা রাজপথে বাধ্য হবে

মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি’র (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী বলেছেন, দেশে বর্তমানে সর্বত্রই ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মব সৃষ্টি করে উগ্রবাদীদের হীনস্বার্থ চরিতার্থ করার প্রবণতা দেখা যাচ্ছে। এই উগ্রবাদীরা সবসময় ধর্ম কে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের অশুভ ফায়দা হাসিলের সুযোগ খুঁজতে থাকে৷ এরা সুযোগ পেলেই ধর্ম ও মানবতার ওপর আঘাত হানে। তরিকাপন্থীরা রাজপথে যথাযথভাবে সক্রিয় হলে তাদের লাগাম টেনে ধরা সম্ভব হবে। ধর্মের অপব্যাখ্যাকারী উগ্রবাদীদের রুখতে তরিকাপন্থীরা প্রয়োজনে রাজপথে নেমে আসতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন বিএসপি চেয়ারম্যান।

রবিবার (৯ই নভেম্বর) রাতে চাঁদপুর জেলার মতলবের বিভিন্ন এলাকায় আয়োজিত ৪টি ধর্মীয় মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উনার এসব কথা উঠে আসে। দাউদকান্দি কেন্দ্রীয় খানকাহ শরীফের মাহফিল, মতলব কেন্দ্রীয় খানকাহ শরীফের মাহফিল, মতলব উত্তর উঠারচর আব্দুল কুদ্দুছ প্রধানের বাড়ির মাহফিল, মতলব উত্তর সটাকী রহমানিয়া মইনীয়া খানকাহ্ শরীফ ও মাজার শরীফের বার্ষিক ওরশ মাহফিল সহ মিলিয়ে ধারাবাহিক ৪ মাহফিলে প্রায় সামঞ্জস্যপূর্ণ বক্তব্য রাখেন তিনি।

মাহফিলে আলোচনা করেন, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, হাফেজ মাওলানা মুহাম্মদ কেরামত আলী সহ আরও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ।সালাতু সালাম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সর্বমানবতার শান্তি ও মুক্তি কামনায় প্রতিটি মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনা করেন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তদন্ত ছাড়া সাংবাদিক গ্রেফতার নয়: বিএমএসএফ চেয়ারম্যান আহমেদ আবু জাফর

চাঁদপুর মতলবে একদিনে ৪ মাহফিলে শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

Update Time : ০৫:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫