০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ: ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না পাঁচ এলাকায়

  • Reporter Name
  • Update Time : ০৫:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৩০০৩ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

সা‌সেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মোড় এলাকায় বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৮ জুন ২০২৬ (রবিবার) সকাল ৯টা থেকে ২৯ জুন ২০২৬ (সোমবার) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার এবং কাঞ্চন এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এছাড়াও সংশ্লিষ্ট ও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বা সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর অত্যন্ত জরুরি। এ কারণে নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময় সংশ্লিষ্ট এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রূপগঞ্জে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ: ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না পাঁচ এলাকায়

রূপগঞ্জে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ: ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না পাঁচ এলাকায়

Update Time : ০৫:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬