০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় নবনির্বাচিত এমপির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাৎ পূর্বক ফুলেল শুভেচ্ছা

  • Reporter Name
  • Update Time : ০৯:২৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৩০৩৬ বার পঠিত হয়েছে

মোঃ সেলিম রেজা, নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী-এঁর সাথে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য স্বাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে পৌর শহরের কুর্শাবাদাগৈড় এলাকাস্থ খাদ্য গুদাম সংলগ্ন মোহাম্মদ ফাহিম চৌধুরী এম.পি’র বাসভবনে গিয়ে তাঁর সাথে শুভেচ্ছা বিনিময় শেষে অভিনন্দন জানানো হয়। এউপলক্ষ্যে সোমবার রাতে তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

মতবিনিময় সভায় ফাহিম চৌধুরী এমপি তাঁর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার সহিত পেশাগত দায়িত্ব পালন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ‘বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি বৈষম্যমুক্ত দেশ গড়তে চায়, যেখানে সকল মানুষের ন্যায্য অধিকার সমুন্নত থাকবে।’ তিনি এলাকার সকল উন্নয়ন, সম্ভাবনা, অসঙ্গতি ও সমস্যা সমূহ লেখনীর মাধ্যমে তুলে ধরার পাশাপাশি ও গণমানুষের ভাবনার সঠিক চিত্র নিজ নিজ কর্মস্থলের গণমাধ্যমে প্রকাশের অনুরোধ জানান। এছাড়া সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে এলাকা, দেশ ও জাতির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশাব্যক্ত করেন প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি। ‘নিরেপেক্ষ আদর্শিক সাংবাদিকতার জগতটাকে কেউ কেউ বিভিন্ন ট্যাগ ব্যবহারের মাধ্যমে কলুষিত করছেন’; সংবাদকর্মীদের এমন আত্মসমালোচনার জবাবে নবনির্বাচিত এমপি বলেন, ‘সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। এখানে কারো কোন রাজনৈতিক সর্মথন বিবেচনা করা গ্রহযোগ্য নয়। সুস্থ স্বাভাবিক প্রতিটি মানুষের কোন না কোন রাজনৈতিক দলের প্রতি বিশেষ দূর্বলতা থাকতে পারে। তবে সাংবাদিকতার প্রশ্নে পেশাগত দায়িত্ব পালনে তারা সবার জন্য সমান। তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমেই সরকারের উন্নয়ন কর্মকান্ড সমূহ সঠিক ভাবে বাস্তবায়ন করা সহজ হয়। সঠিক তথ্য নির্ভর লেখনীর মাধ্যমে যেকোন দুর্নীতিসহ সকল প্রকার অপরাধ নির্মূল করা সহজতর হয়।’ দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের নিকট সত্য ও বস্তুনিষ্ঠ লেখনীর আশাব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, জনদাবি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। আলোচনায় প্রেসক্লাবের সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশ ও দ্যা ডেইলী ট্রাইব্যুনাল প্রতিনিধি মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি এশিয়ান টিভি ও দৈনিক খোলা কাগজ’র প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক কালবেলা’র প্রতিনিধ মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমাদের বাংলা ও শীর্ষ খবরের প্রতিনিধি দেলোয়ার হোসেন দেলু, দৈনিক যায়যায়দিন ও দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি শফিউল আলম লাভলু, সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন ও দ্যা ডেইলী মরনিং গ্লোরি’র প্রতিনিধি মো. নূর হোসেন, দফতর সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশ ও দ্যা ডেইলী মুসলীম টাইমস’র প্রতিনিধি মো. সেলিম রেজা, অর্থ বিষয়ক সম্পাদক মোহনা টিভি ও দৈনিক আমার সংবাদ’র প্রতিনিধি আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক দৈনিক প্রতিদিন’র সংবাদ ও দ্যা কান্ট্রি টুডে’র প্রতিনিধি নাহিদুল ইসলাম রিজন, দৈনিক ইনকিলাব ও দ্যা ডেইলী ট্রাইব্যুনাল’র প্রতিনিধি হেলাল উদ্দিন বাবু ও দৈনিক বাংলা’র প্রতিনিধি সাংবাদিক মামুন মিয়া বক্তব্য রাখেন।

এসময় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক অধিকরণ’র প্রতিনিধি ফজলে রাব্বী রাজন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক আকাশ জমিন’র প্রতিনিধি আসাদুজ্জামান সৌরভ, সদস্য ও দৈনিক সংগ্রাম’র প্রতিনিধি রেজাউল হাসান সাফিত, দৈনিক স্বাধীন বার্তা’র প্রতিনিধি মোশাররফ হোসেন শ্যামল ও সুজন মিয়া, সহযোগী সদস্য দৈনিক এশিয়া বার্তা ও দ্যা বিজনেজ পোস্ট’র প্রতিনিধি হাসান মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রংপুরে নবনিযুক্ত পুলিশ সুপার

নকলায় নবনির্বাচিত এমপির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাৎ পূর্বক ফুলেল শুভেচ্ছা

Update Time : ০৯:২৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬