০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে অভিযান: ১০ হাজারের বেশি ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:১৭ অপরাহ্ন, রোববার, ১২ এপ্রিল ২০২৬
  • ৩০০৮ বার পঠিত হয়েছে

বিশ্বজিৎ চন্দ্র সরকার :- বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান; উদ্ধার মাদক ও নগদের বাজারমূল্য প্রায় ৩৩ লাখ টাকার বেশি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮)। তিনি উপজেলার পশ্চিম রাতইল গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মৃত শেখ মোহাম্মদ আলী এবং মাতা আসমা বেগম।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে মোট ১০ হাজার ২০৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এর মধ্যে কমলা রঙের ৯ হাজার ৬২৫ পিস এবং সবুজ রঙের ৫৮২ পিস রয়েছে। এছাড়া তাঁর কাছ থেকে ২ কেজি গাঁজাও উদ্ধার করা হয়।

তল্লাশিকালে মাদক বিক্রির অর্থ হিসেবে নগদ ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তারকৃত আকাশ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনি একজন পেশাদার মাদক কারবারি।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাব-১৩’র অভিযানে চকো প্লাস ও এস্কাফসহ এক নারী গ্রেফতার

গোপালগঞ্জে অভিযান: ১০ হাজারের বেশি ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

Update Time : ০৫:২৪:১৭ অপরাহ্ন, রোববার, ১২ এপ্রিল ২০২৬