১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-সমর্থিত ১৭ প্রার্থী জয়ী।

  • Reporter Name
  • Update Time : ০৫:২৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ আগস্ট ২০২৫
  • ৩০৩৩ বার পঠিত হয়েছে

মোঃ কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাতটি পদ ও কার্যনির্বাহী সদস্যপদে মোট ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

আজ (৩১ আগষ্ট) রোববার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজয়ী সবাই বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-সমর্থিত প্রার্থী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী বলেন, মোট ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ বাদে অন্য ৯টি পদের বিপরীতে ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এর মধ্যে সহসভাপতি পদে ২ জনসহ সম্পাদকীয় পদে ৮ জন ও কার্যনির্বাহী সদস্যপদে ৯ জন রয়েছেন। এখন শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে ১০ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে জামায়াত-সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী ও বিএনপি-সমর্থিত প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সাধারণ সম্পাদক পদে বিএনপি-সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কাশেম ও জামায়াত-সমর্থিত প্রার্থী সরদার মো. তাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ১৮ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ !

কুড়িগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-সমর্থিত ১৭ প্রার্থী জয়ী।

Update Time : ০৫:২৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ আগস্ট ২০২৫