১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক পৌর কমিশনার বাছির উদ্দিন

  • Reporter Name
  • Update Time : ০৯:২৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৩০২০ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টা মামলার এজহারভুক্ত আসামি, দেবীদ্বার পৌরসভার সাবেক ৭ নম্বর ওয়ার্ড কমিশনার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির উদ্দিন (৪০) গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘদিন প্রবাসে অবস্থানের পর দেশে ফিরেই রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তিনি।

রোববার (২৯ জুন) সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে বিষয়টি নিশ্চিত করেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

গ্রেপ্তার হওয়া বাছির উদ্দিন কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার চাঁপানগর গ্রামের বাসিন্দা। তিনি মো. আবুল হোসেন মোল্লার ছেলে এবং দেবীদ্বার পৌরসভার সাবেক ৭ নম্বর ওয়ার্ড কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক সহিংস ঘটনার মামলায় তিনি এজহারভুক্ত আসামি। এর মধ্যে রয়েছে আব্দুর রহমান রুবেল হত্যা মামলা, স্কুলছাত্র সাব্বিরকে হত্যাচেষ্টার মামলা এবং আবু বক্করকে হত্যাচেষ্টার মামলা।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বারেরা ফুলগাছতলা এলাকায় আব্দুর রহমান রুবেলকে গুলি, কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাছির উদ্দিনকে আসামি করা হয়। একই দিনে দেবীদ্বার কলেজ রোড এলাকায় স্কুলছাত্র সাব্বিরের ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। এছাড়া আবু বক্করের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলাতেও তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “বাছির উদ্দিন রুবেল হত্যা, সাব্বির হত্যা এবং আবু বক্কর হত্যাচেষ্টা মামলার এজহারভুক্ত আসামি। তাকে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।”

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় নির্মাণাধীন রামমূর্তি অপসারণ ও তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক পৌর কমিশনার বাছির উদ্দিন

Update Time : ০৯:২৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬