০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেট্রোঃ ডিবির অভিযানে ভিসা প্রতারক চক্রের ৩ সদস্য আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৩০২২ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুরে ভিসা প্রতারক চক্রের ৩ সদস্য আটক। দেশি-বিদেশি জাল পাসপোর্ট-ভিসা ও বিপুল পরিমাণ জাল ডকুমেন্টসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ২৫ জুন সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আরপিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিসি ডিবি) সনাতন চক্রবর্তী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

ডিসি ডিবি জানান, মহানগর ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল ২৫ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগর তাজহাট থানাধীন কলেজ পাড়ার সি ডি ডি হাউজিং সোসাইটির একটা ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে ভিসা জালিয়াতি চক্রের ৩ সদস্যকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা রংপুর মহানগর হাজিরহাট থানাধীন উত্তম হাজিরহাট গ্রামের আবুল কাশেম এর ছেলে রুহানুর রহমান (২৩), নীলফামারী জেলার সৈয়দপুর সদর থানাধীন খাতা মধুপুর হাজারিহাট গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে শফিক ইসলাম (৩১) এবং একই জেলার কিশোরগঞ্জ থানাধীন ঘোনপাড়া (বেলতলি বাজার) এলাকার বাদল মিয়ার ছেলে হিমেল ইসলাম(২২)।

অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ট্রেলিয়ার জাল ভিসা সংযুক্ত ১০টি বাংলাদেশি অরিজিনাল পাসপোর্ট যেগুলোতে ভূয়া অস্ট্রেলিয়ান ভিসা লাগানো আছে, দুটি ভুয়া অস্ট্রেলিয়ান পাসপোর্ট, একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, ভুয়া পরিচয়পত্র, প্যানাফ্লেক্স ব্যানার, নেমপ্লেট, ভুয়া অফার লেটার, জাল ভিসা ডকুমেন্ট, অর্থ আদায়ের রশিদ ও জাল বিমান টিকিটসহ ৩০ সেট কাগজপত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ নামে ভুয়া পেজ খুলে বিদেশে চাকরি ও অস্ট্রেলিয়ান ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন প্রচার করত। পরে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করে তাতে জাল ভিসা সংযুক্ত করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত।

ডিসি ডিবি জানান, মানুষের মনে বিশ্বাস তৈরির জন্য তারা নিজেদের অফিসে ওই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ব্যানার, নেমপ্লেট ও অনলাইনে Costa Group, Australia এর Director Admin এর ভুয়া আইডি কার্ড প্রদর্শন করত। তিনি আরও বলেন, উদ্ধারকৃত পাসপোর্ট মালিকদের সাথে যোগাযোগ করে জানা গেছে, তারা অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার আশায় বিভিন্ন দালাল ও এজেন্টের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছিলেন। আটককৃতদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে বিদেশে চাকরি, শিক্ষা কিংবা ভিসা সংক্রান্ত বিষয়ে প্রতারক এমন চক্রের ফাঁদে না পড়ে অনুমোদিত ও সরকারি ভাবে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চিলমারীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎকে মারধরের অভিযোগ; ছাত্রদল নেতা জসিমের বক্তব্য

রংপুর মেট্রোঃ ডিবির অভিযানে ভিসা প্রতারক চক্রের ৩ সদস্য আটক

Update Time : ০৮:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬