০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়ন সরকারের গড়িমসির প্রতিবাদে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৯:৪১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৩০১২ বার পঠিত হয়েছে

মোঃ মিনারুল ইসলাম,চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নে সরকারের টালবাহানার প্রতিবাদে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১২ এপ্রিল) বিকেল ৪ টায় চুয়াডাঙ্গা টাউন মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে কবোরী রোড, সরকারী কলেজ রোড,কোর্ট রোড , ভিজে স্কুল রোড, শহীদ হাসান চত্তর, নিউমার্কেট হয়ে আবার টাউন মাঠে এসে শেষ হয়। এর এর আগে জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সভাপতির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, শতকরা ৭০ ভাগ জনতার গণভোটের রায়কে শতকরা ৫৩ ভাগ ম্যান্ডেট পাওয়া দল যদি গায়ের জোরে অীস্বকার করতে চায়, তবে আবার জুলাই নেমে আসবে। জনতা সংসদ ভবন দখল নিবে। তিনি সরকারের প্রতি দ্রুত সময় থাকতে গণরায় নিয়ে তালবাহানা না করে পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন করতে আহবান জানান।

তিনি আরো বলেন, গত ১২ ই ফেব্রুয়ারি ২০২৬ এর নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে একই সাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের রায় দিয়েছিল। জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ দল সেদিন দুটি শপথ নিলেও বিএনপি গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে সংস্কার পরিষদের শপথ বর্জন করে । পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকে বারবার সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানানো হলেও সরকার তা উপেক্ষা করে ১৫ মার্চ ২০২৬ সংসদে লোক দেখানো সংবিধান সম্পর্কিত সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়।

তিনি বলেন কাঠামোগত আমুল সংস্কার ছাড়া সংবিধান নিছক সংশোধনীতে জনগনের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সেক্টেটারি হাফেজ মাসুম বিল্লাহ, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান, মাওলানা ইসরাইল হোসেন, জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলি, চুয়াডাঙ্গা পৌর শাখা আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুলও গাংনী-আসমানখালী থানা আমির আব্বাস উদ্দিন প্রমুখ। মিছিল চলাকালে চুয়াডাঙ্গা শহর ৪০ মিনিট স্থবির হয়ে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাব-১৩’র অভিযানে চকো প্লাস ও এস্কাফসহ এক নারী গ্রেফতার

চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়ন সরকারের গড়িমসির প্রতিবাদে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : ০৯:৪১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬