
মোঃ শাহজাহান বাশার
কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর থেকে বিবির বাজার বন্দরগামী পাকা সড়কে বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ) রাতের দিকে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো—
১. নূরে আলম প্রকাশ নুরা (৩৫), পিতা: হারুনুর রশিদ, মাতা: মৃত নুরজাহান বেগম, সাং- চাঁনপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।
২. সাকেল প্রকাশ শাকিল ওরফে সাক্কু (৩০), পিতা: জলিল মিয়া, মাতা: রৌশনারা বেগম, সাং- চাঁনপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় নূরে আলমের হেফাজত থেকে ১ (এক) কেজি গাঁজা এবং সাকেলের কাছ থেকে ৭৫ (পচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উপস্থিত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনের সম্মুখে উদ্ধারকৃত আলামতসমূহ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে যে, তারা ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে মজুদ রেখেছিল।
এ ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















